বর্তমান পরিপ্রেক্ষিত

২০১৩ সালের এসএসসি ব্যাচের  পুনর্মিলনী অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 11, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের ২০১৩ সালের এসএসসি ব্যাচের  পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০১৩ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী জাকির হোসেনের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল মঞ্জিলের সাবেক প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক এনামুল হক,সহকারী শিক্ষক মিজানুর রহমান, ফখরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোহাগ,অজয়,রায়হান প্রমুখ। পরে সেখানে কেক কাটা হয়। এর আগে এসএসসি ২০১৩ ব্যাচের সকল শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।