মেহেরপুর নিউজ :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গাওছিয়া দাখিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।
বৃহস্পতিবার দুপুরের দিকে দারিয়াপুর গাওছিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকা। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।