বর্তমান পরিপ্রেক্ষিত

শেখ রাসেল দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি

By মেহেরপুর নিউজ

October 18, 2023

মেহেরপুর নিউজঃ

শেখ রাসেল দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র‍্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে শুরু করে বাদ্দ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম, জেলা আনসার কমান্ডেন্ট প্রদীপ চন্দ্র দত্ত, পিপি পল্লব ভট্টাচার্য,মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মো হাসিবুস সাত্তার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকে ইয়ারুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ফিরোজ আহমেদ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ পাবলিক ফজলে রাব্বি, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপ-অধিদপ্তরের ফিরোজ আহমেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক শিরিন নাহারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।