বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 11, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক উদ্দিন এর সভাপতিত্বে সমন্বয় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার আসাবউদ দৌলা, জহুরুল হক, শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক জাহিদুর রহমান, ইয়াস নবী প্রমুখ।