বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা আওয়ামী লীগের পুষ্পমাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

December 16, 2023

মেহেরপুর নিউজঃ

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

শনিবার সকালে মেহেরপুর শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পন করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন উপস্থিত থেকে জেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহিন,বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান,শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।