মেহেরপুর নিউজঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণসংযোগ করেছেন।
মঙ্গলবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে ফরহাদ হোসেন আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কা প্রতীকে ভোট দেবার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বিভিন্ন গ্রামের মানুষের সাথে কুশল বিনিময় করেন। মেহেরপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য তার সাথে ছিলেন।