মেহেরপুর নিউজঃ
ডিজিটাল সংযোগ স্থাপন(ইডিডি) প্রকল্পের আওতায় মেহেরপুর সদর উপজেলায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নাম ফলক উন্মোচন করে জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক মোস্তফা কামাল, পিডি তামজিনা ইসলাম, জেলা প্রশাসক মোঃ শামীম হাসান পুলিশ সুপার এসব নাজমুল হক, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লতিফন নেছা লতা, ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিম চন্দ্র সাহা, বারাদি ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।