বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুরে বিএনপি উদ্যোগে মদনাডাঙ্গায় দোয়া অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

August 09, 2024

মেহেরপুর নিউজঃ

কোটা আন্দোলনে নিহত বাংলাদেশের সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন বিএনপি উদ্যোগে সদর উপজেলার মদনাডাঙ্গা বাজারে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা আবুল কালামের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা রায়হান মুজিব, সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা হাফিজুর রহমান হাফিজ, শ্যামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য আব্দুল আজিজ রাজু, ইউপি সদস্য মোঃ মতি, পিন্টু প্রমুখ।পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।