বর্তমান পরিপ্রেক্ষিত

জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

By Meherpur News

May 23, 2026

মেহেরপুর নিউজ:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ উজ্জল কুমার এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী।

এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।