বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ভোট দিলেন আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন দোদুল ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম

By মেহেরপুর নিউজ

January 05, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জানুয়ারী: দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মেহেরপুর ১ আসনের আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন দোদুল ভোট দিয়েছেন মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ভোট দিয়েছেন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ কেন্দ্রে। মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমাদের সিনিয়র ষ্টাফ রিপোর্টার আবু আক্তার জানান, ঠিক সকাল সাড়ে ৮ টার সময়  আওয়ামীলীগ প্রার্থী সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল  ভোট প্রয়োগ করেন।

অন্য নির্বাচনের মতো আগে থেকেই ভোটারদের কোনো লাইন কিংবা কোনো ধরনের ভিড় চোখে পড়েনি। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইসতিয়াজ ইউনুসের বরাত দিয়ে জানান,শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহন চলছে।

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ কেন্দ্র থেকে আমার সিনিয়র রির্পোটার মিজানুর রহমান জানান, ঠিক সকাল ৮টা ৩৫ মিনিটে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ভোট দিয়েছেন। ভোট গ্রহনের প্রথম ৪০ মিনিটে এ কেন্দ্রে ১০ জন পুরুষ এবং ১ জন মহিলা ভোটার তাদের ভোটাধিকার প্রযোগ করেছেন বলে প্রিজাইডিং অফিসার আবুল কাশেম বরাত দিয়ে জানা যায়।