মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ অক্টোবর:
মা আর কয়েক দিন পরে আমি ছুটিতে বাড়ী আসছি। ছেলের বাড়ী আসার পথ চেয়ে বসে আছে মা । ছেলে আসলো ঠিকই কিন্তু কফিনে বন্ধি নিথর দেহ নিয়ে।
মেহেরপুর সদর উপজেলার শালীকা গ্রামের দরিদ্র কৃষক হাশেমের ছেলে ছমির হোসেন (২২) অনেক ছোটতে পিতাকে হারায় । মা বুলবুলি খাতুন রাস্তার মাটি কাটার কাজ করে ছেলে কে লেখা পড়া শেখান। মায়ের স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে ভাল একটা চাকুরি করবে। ছেলে ছমির ৩ মাস আগে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে চাকরি পেয়ে মায়ের সে স্বপ্ন ছমির পূরন করে ছিল।
কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার আগেই বিধাতার ডাকে প্রশিক্ষনরত অবস্থায় পৃথীবির মায়া ছেড়ে চলে যেতে হলো তাকে। বুলবুলি খাতুনের পৃথীবিতে বেচেঁ থাকার এক মাত্র অবলম্বন ছিল ছেলে ছমির হোসেন। এখন তাকে হারিয়ে মা বুলবুলি খাতুন পাগল প্রায়।
পারিবারিক সূত্রে জানাগেছে, ছমির হোসেন তিন মাস আগে মেহেরপুর থেকে বাংলাদেশ সেনা বাহীনিতে এমসি কোরে যোগদান করেন। যোগদানের পরে ট্রেনিং করতে সে টাংগাইলের ঘাটাইল থানার শহীদ সালাইদ্দিন সেনা নিবাসে যোগদান করেন। মঙ্গলবার ভোরে সেনা সদস্য ছমির হোসেন ফজরের নামাজ আদায় শেষে সেনা ব্যারাকের পাচঁ তলার বেলকুনিতে বসে থাকা অবস্থায় আচমকা সে নিচে পড়ে যায়। তাকে তার সহকর্মীরা উদ্ধার করে সামরিক হাসপাতালে ভর্তি করলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে।
মঙ্গলবার রাত্রী ১১টা দিকে টাংগাইলের ঘাটাইল থানার শহীদ সালাইদ্দিন সেনা নিবাসে সেনা সদস্যরা নিহত সেনা সদস্য ছমিরের কফিন নিয়ে ছমিরের গ্রামের বাড়ি শালীকায় পৌছালে সেখানে এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারনা।ভারী হতে থাকে শালিকার আকাশ বাতাস।ছমিরের লাশ এক নজর দেখতে শত শত মানুষ ভীড় করে তার বাড়ীতে।
অবশেষে মঙ্গলবার রাতেই সেনা সদস্য ছমির হোসেনের জানাযা শেসে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।