মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে মাদকের অতিরিক্ত ব্যবহারের উপর ক্ষতিকারক দিক সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস এর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ তানভীরা নিশাত ফাতেমা, ডাঃ ইনজামামুল হক,আবুসামা ইন তারিকুল ইসলাম প্রমূখ।