মেহেরপুর নিউজ:
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচনে মেহেরপুরের মুজিবনগর সরকারের ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার কামাল হাসান খুলনা অঞ্চলের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজ মিলনায়তনে, মুজিবনগর ডিগ্রী কলেজ, মেহেরপুর সরকারি কলেজ এবং সরকারি মহিলা কলেজের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অধ্যক্ষ প্রফেসর খন্দকার কামাল হাসান, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আশরাফুল হক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন,সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথা, মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক রেজাউল হক, বাকের আলী প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সহ-সভাপতি প্রফেসর খন্দকার কামাল হাসানকে ক্রেস্ট প্রদান করা হয়।