এস এম মেহেরাব হোসেন:
ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্কফোর্স এনসিটিএফ এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন ও হ্যাপী ড্রিমস ফাউন্ডেশন এর সহযোগিতায় সারাদেশে চলছে অনলাইন প্রতিভা পুরস্কার প্রতিযোগিতা – ২০২১। তারই ধারাবাহিকতায় এনসিটিএফ মেহেরপুর ও বাগেরহাট এর আয়োজনে শুরু হয়েছে অনলাইন বিতর্ক প্রতিযোগিতা।
বিতর্ক প্রতিযোগিতায় এনসিটিএফ মেহেরপুর ও এনসিটিএফ ঠাকুরগাঁও ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে। বুধবার বিকেলের দিকে অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় সেমি ফাইনালে এনসিটিএফ কুষ্টিয়া কে পরাজিত করে ফাইনালে ওঠেন মেহেরপুর। অন্যদিকে এনসিটিএফ চুয়াডাঙ্গাকে সেমিফাইনালে পরাজিত করে ফাইনালে ওঠেন ঠাকুরগাঁও জেলা এনসিটিএফ।
অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সারা বাংলাদেশের ১৬ টি জেলা। সকল কে পরাজিত করে এনসিটিএফ মেহেরপুর জেলা কমিটি ও এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা কমিটি। এনসিটিএফ মেহেরপুরের হয়ে অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, মেহেরপুর সদর উপজেলা এনসিটিএফ এর সভাপতি দলনেতা মুশফিকুর রহমান রিয়াদ, জেলা এনসিটিএফ এর চাইল্ড পার্লামেন্ট সদস্য ফারিয়া আফ্রিন এলিসা, মেহেরপুর সদরউপজেলা এনসিটিএফ এর শিশু গবেষক নাফিজা রেজা।
ঠাকুরগাঁও জেলা এনসিটিএফ’র হয়ে অংশগ্রহণ করেন, মোছাঃ মুন্নাজা সরকার ইমা, যারিন তাসনিয়া রিশা, দলনেতা উম্মে জাকিয়া তাসনিম। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলক, নাটোর জেলা জজ কোর্টের অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় ও এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাফসান জানী সৌরভ, অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর ম্যানেজার রহমতউল্লাহ রুমি,ডেপুটি ম্যানেজার আবু জাফর,ফিল্ড অফিসার মুস্তাফিজুর সৈকত, প্রবীর বিশ্বাস, ফারজানা বাশার। সেভ দ্য চিলড্রেন এর মেহেরপুর জেলা ভলেন্টিয়ার মান্নাফ মান্না মেহেরপুর নিউজকে জানান,এনসিটিএফ সকল সময় শিশুদের অধিকার রক্ষায় কাজ করে আসছে।
বর্তমানেও এই করোনা ভাইরাস এর সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায়, ঘরে বসে শিশুদের জন্য বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা অায়োজন শিশুদের মানসিক বিকাশে ভূমিকা রাখছে। উল্লেখ্য,,ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্কফোর্স এনসিটিএফ জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন শিশুদের দ্বারা গঠিত এবং পরিচালিত। এ সংগঠনের উদ্দেশ্য সারাদেশে শিশুদের অধিকার প্রতিষ্ঠা করা।