মেহেরপুর নিউজ:
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুরে রোভার দিবস পালিত হয়েছে। রবিবার সকালে কবর জিয়ারতের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। কবর জিয়ারতের অনুষ্ঠানে মেহেরপুর জেলা গ্রোভারের কমিশনার ও মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, জেলা রোভারের সহ সভাপতি নুরুল আহমেদ,সাবেক কোষাধ্যক্ষ রমজান আলী, ডিআর এস এল,আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক, ফররুখ আহমেদ,কোষাধ্যক্ষ রফিকুল আলম প্রমূখ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৯৭ সালের ২৩ অক্টোবর সিলেটের লাক্কাতুরা চা বাগান সপ্তম জাতীয় রোভার মুট ও নবম এশিয়া প্যাসিফিক-এ অংশগ্রহণ করার লক্ষ্যে মেহেরপুরের একটি রোভার দল বাসযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। রোভারদের বহন করা বাসটি মানিকগঞ্জের ধামরাই এলাকায় পৌঁছার পর সেখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। ওই সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের রোভার সদস্য জাভেদ ওসমান, মাসুম, মনিরুল, আমিনুল ও মাহফুজ নামের ৫ রোতার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়।এ ঘটনার পর থেকে প্রতি বছর মেহেরপুর সহ সারাদেশে দিবসটি পালন করা হয়ে থাকে।