মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী:
রাজধানী ঢাকার মালিবাগ থেকে আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের অপহৃত ১ বছর বয়সি শিশু কন্যা জান্নাতুল ফেরদৌসকে অপহরনের এক সপ্তাহ পর উদ্ধার করেছে মেহেরপুর গোয়েন্দা পুলিশ। এ সময় অপহরক মেহেরপুর মোনহরপুর গ্রামের আসর আলীর ছেলে রায়হানকেও আটক করেছে ডিবি পুলিশ।
আজ বুধবার শেষ বিকালে মেহেরপুর ডিবি পুলিশের ওসি বাবুল আক্তারের নেতৃত্বে একটি টিম মেহেরপুর শহরে থেকে আপহরক রায়হানকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার মোনহরপুর গ্রামে অভিযান চালিয়ে অপহৃত শিশু কন্যা জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে।
মেহেরপুর ডিবি পুলিশের ওসি বাবুল আক্তার মেহেরপুর নিউজকে জানান, গত ২ জানুয়ারী আদম ব্যবসায়ী জাহাঙ্গির আলমের রাজধানীর মালিবাগস্থ বাসা থেকে কৌশলে তার শিশু কণ্যা জান্নাতুল ফেরদৌসকে অপহরন করে মেহেরপুরে নিয়ে আসে অপহরনকারী দল । এ ঘটনায় জাহাঙ্গীর আলম মালিবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরে মালিবাগ পুলিশ মোবাইল ট্রাকিং’র মাধ্যমে অপহরক রায়হানের অবস্থান নিশ্চিত করে মেহেরপুর গোয়েন্দা পুলিশকে বিষয়টি অবহিত করে । এসময় মেহেরপুর গোয়েন্দা পুলিশের ওসি বাবুল আক্তারের নেতৃত্বে আজ বুধবার বিকালে মেহেরপুর শহরে অভিযান চালিয়ে রায়হানকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মোনহরপুর গ্রামের আসর আলীর বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনায় রাত ৮ টার সময় প্রেস ব্রিফিং মাধ্যমে বিষয়টি গনমাধ্যম কর্মীদের বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।