মেহেরপুর নিউজ:
সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা পঞ্চম দফা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঝটিকা মিছিল করেছে মেহেরপুর পৌর বিএনপি।
বুধবার সকালের দিকে মেহেরপুর শহরের কাথুলী সড়কে ঝটিকা মিছিলটি বের করা হয়। পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে এ জটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে পঞ্চম দফার অবরোধের প্রথম দিনে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে না গেলেও মেহেরপুর শহরে সকল প্রকার যানবাহন চলাচল করতে দেখা গেছে। ঝটিকা মিছিলের পরে আর কোন বিএনপি নেতা কর্মীকে রাস্তায় দেখা যায়নি।