মেহেরপুর নিউজ:
প্রচন্ড গরমের পর অবশেষে মেহেরপুরের স্বস্তিদায়ক বৃষ্টি হচ্ছে। বাংলা নববর্ষ শুরু হওয়ার পর গ্রীষ্মের প্রায় মাঝামাঝি সময় পর্যন্ত মেহেরপুরের আকাশে একাধিকবার মেঘের আনাগোনা শুরু হলেও বৃষ্টির দেখা মেলেনি। বুধবার সন্ধ্যার পর হালকা বাতাস শুরু হওয়ার পর থেকেই মেঘে তর্জন গর্জন শুরু করে এবং হালকা বৃষ্টি শুরু হয়। রাতে হালকা বৃষ্টির সাথে সাথেই গরমের তীব্রতা কমতে শুরু করে। বুধবার রাত দশটা এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টির গতি কিছুটা বাড়তে শুরু করছিল।