মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রভাষক আবু ইব্রাহিমের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়।
মেহেরপুর শহরের ক্যাশব পাড়ার বাসিন্দা আবু ইব্রাহিম তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।আবু ইব্রাহিমের ৪ সন্তান সহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে। জানাযা ও দাফন অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম,অধ্যাপক ফজলুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।