অবাক করা কথা মনে হলেও সত্য কথা হচ্ছে মেহেরপুরের একটি কলাবাগানে মাত্র একটি গাছে ২৫০-২৭০টি কলা ধরেছে। বিরল এ কলার জাতের নাম বাইশছড়ি।
মেহেরপুর শহরের বোসপাড়ার আবুল বাশারের ছেলে সফিকুর রহমান প্রায় ২ বছর পুর্বে পরীক্ষামুলক ভাবে বাইশছড়ি জাতের কয়েকটি কলা গাছ লাগান। যার প্রতিটি গাছে ২২-২৮টি ছড়ি থরে থরে ২৫০ থেকে ২৭০টি কলা এসেছে।
কলাব্যবসায়ী সফিকুর মেহেরপুর নিউজ কে বলেন,প্রথমে পরীক্ষামূলকভাবে কয়েকটি গাছ লাগিয়ে সফলতা পাওয়ায় জমি লিজ নিয়ে গত বছর ১’শ টি এ জাতের কলা গাছ লাগায়। তিনি জানান, বাইশছড়ি জাতের কলা অন্য জাতের কলা চাষের চেয়ে অপেক্ষাকৃত কম খরচের পাশাপাশি অত্যন্ত সুস্বাদু এবং লাভজনক।
