মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জানুয়ারী:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধ টিনের চিমনি ব্যবহার ও ইট পোড়ানোর অভিযোগে ৩ টি টিনের চিমনি ভেঙে ফেলা হয়েছে এবং ৮ জন ইটভাটা মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
জানা গেছে, মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার মামুনুর রশিদ ও সুজিত হাওলাদারের নেতৃত্বে র্যাবের সহযোগিতায় মেহেরপুর ও গাংনীর বিভিন্ন এলাকায় ৮টি ইটের ভাটায় অভিযান চালালো হয়।
এসময় কাঠ দিয়ে ইট পোড়ানোসহ অবৈধ টিনের চিমনি ব্যবহারের অভিযোগে ৮ টি ভাটার মালিকের নিকট থেকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।