মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ নভেম্বর:
মেহেরপুর- ১ আসনের সাবেক সংসদ সদস্যও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেন,এখন থেকে প্রত্যেক পাড়া মহল্লায় বিএনপি’র দূর্গ গড়ে তুলতে হবে, যাতে করে এই অবৈধ সরকার ভোটের ব্যালট বাক্স ঢোকাতে না পারে। কেননা এ সরকার এখন থেকে অবৈধ,এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না ।
মাসুদ অরুন আজ সোমবার বিকালে মেহেরপুর কমউিনিটি সেন্টার হল প্রাঙ্গনে দেশব্যাপী কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে মেহেরপুর জেলা বিএনপির উদ্যেগে এক সমাবেশে প্রধান অতিথরি বক্তব্য এ কথা বলেন।
জেলা বিএনপি’র সহসভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপি’র সংগাঠনিক সম্পাদক আব্দর রশিদ, জেলা বিএনপি’র দপ্তর সম্পদ আব্দুর রহিম, বিএনপি নেতা আবু ওবাইদুল্লাহ সেন্টু, ছাত্রদল নেতা সোহেল আহমেদ প্রমুখ। সমাবেশে বিএনপি’র বিভিন্ন এলাকার নেতাকর্মীরা কালো পতকা নিয়ে উপস্থিত হন।