মেহেরপুর নিউজঃ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরে শহীদ বেদীতে পুষ্পমালা অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কনীর সর্বপ্রথম শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে বাংলাদেশ পুলিশ মেহেরপুর জেলার পক্ষ থেকে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খানের পক্ষ থেকে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার শ্রদ্ধা নিবেদন করেন।
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দিন,জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, মেহেরপুর সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, মেহেরপুর সরকারি মহিলা কলেজের পক্ষে উপাধাক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর পৌরসভার পক্ষে পৌর প্রশাসক পার্থ প্রতিম শীল পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও র্যাব, সিআইডি, সদর উপজেলা পরিষদ, জেলা বিএনপি ও অঙ্গসংগঠন, আনসার ও ভিডিপি, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, জেলা তথ্য অফিস, কৃষি বিপণন অধিদপ্তর, আইনজীবী সমিতি, প্রাণিসম্পদ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হোটেল বাজার ব্যবসায়ী সমিতি, টিটিসি, প্রাথমিক শিক্ষা অফিস, শিক্ষক সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ওজোপাডিকো, রোভার, সমবায় অফিস, গণপূর্ত বিভাগ, পৌর ডিগ্রি কলেজ, জেলা শিল্পকলা একাডেমি, রেড ক্রিসেন্ট ইউনিট ও মেহেরপুর থিয়েটারর্যাবের পক্ষে র্যাব কমান্ডার, সিআইডি, মেহেরপুর সদর উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, জেলা বিএনপি’র পক্ষে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সদর উপজেলা বিএনপি’র পক্ষের সভাপতি ফয়েজ উদ্দিন, পৌর বিএনপির পক্ষে সভাপতি আব্দুল লতিব,জেলা আনসার ও ভিডিপির পক্ষে জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পক্ষে ডা. অলক কুমার দাস, জেলা তথ্য অফিসার পক্ষে ও তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট মারুফ আহমেদ বিজন, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষে প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষে উপ-পরিচালক ওবায়দুল বাশার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামিমুল ইসলামসহ টিটিসির, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সদর উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ওজোপাডিকো, জেলা রোভার, সমবায় অফিস, গণপূর্ত বিভাগ, মেহেরপুর পৌর ডিগ্রী কলেজ, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর জেলা ইউনিট, মেহেরপুর থিয়েটারসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
পুষ্পমালা অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এভাবে দিনটি পালিত হয়।