মেহেরপুর নিউজঃ
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুজিবনগর শহীদ বেদীতে পুষ্পমালা অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে মুজিবনগর বাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা সর্বপ্রথম শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর বাংলাদেশ পুলিশ মুজিবনগর থানা, উপজেলা আনসার ও ভিডিপি, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সমবায় অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমালা অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষার জন্য জীবনদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়।