মেহেরপুর নিউজ:
৬ ডিসেম্বর, মেহেরপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগর তথা মেহেরপুর জেলা পাকিস্তানি হানাদার মুক্ত হয়।।
মেহেরপুর মুক্ত দিবস ও ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব এবং গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার গণহত্যা বন্ধের দাবিতে অরণি থিয়েটার ও চিলড্রেনস থিয়েটারের আয়োজনে ” আনন্দ ও প্রতিবাদের সাংস্কৃতিক সন্ধ্যা।
বুধবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে সড়কের পাশে উন্মুক্ত স্থানে এ আয়োজন বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই খুদে গানরাজ উদয়, সোনিয়া, সামারুল, মিঠু, বৈশাখী, ওয়াফা, আলো, মাহাবুব, দেলোয়ার, রুবেল, সানোয়ার, ওবায়দুল, কুতুব, মুক্তার,রবকুল,শফিকুল রিপন প্রমুখ শিল্পী। প্রাকৃতিক বৈরী আবহাওয়ার মধ্যেও মানুষের আন্তরিক উপস্থিতি ছিল।