মেহেরপুর নিউজ :
মার্চ অরিজিন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মেহেরপুর সদর উপজেলা কাঁঠালপোতা গ্রামের বাসিন্দা সাঈদ আনোয়ার সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন।
শাহিদ আনোয়ার বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতরাতে তার সফল অস্ত্র প্রচার হয়েছে। মেহেরপুর সদর উপজেলা কাঁঠালপোতা গ্রামের ইসলাম মন্ডলের ছেলে সাঈদ আনোয়ার এর আগে প্রাইভেট কার যোগে কুষ্টিয়া থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে বগুড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে সাঈদ আনোয়ার মারাত্মক আহত হন। তাকে প্রথমে বগুড়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা রেফার্ড করা হয়।
সাইদ আনোয়ারকে দেখতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজওয়ানুল হক শোভন পঙ্গু হাসপাতালে যান। এদিকে সড়ক দুর্ঘটনা আহত সাইদ আনোয়ারের সুস্থতা কামনা করে তার পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি দোয়া কামনা করা হয়েছে।