মেহেরপুর নিউজ :
মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার মহেষপুর গ্রামে অসহায় দুস্থ্য ও কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্থানীয় মহেষপুর যুব সংগঠন। এ গ্রামের প্রবাসী ও স্থানীয়দের কাছ থেকে অর্থ গ্রহণ করে এ ঈদ সামগ্রী বিতরণ করেন সংগঠণটি।
সংগঠনের আহবায়ক ও মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্যের গণসংযোগ এ্যাম্বাসেডর সবুজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিডিয়া ব্যাক্তিত্ব সামিউজ্জামান সামি। এছাড়া বক্তব্য রাখেন, সাংবাদিক জুলফিকার আলী কানন, সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান। গ্রামের ৫০ জন নারীর হাতে সেমাই, চিনি, তেল, লবণ, ময়দাসহ নানা সামগ্রী তুলে দেন তারা।