মেহেরপুর নিউজ:
গুরুতর অসুস্থ মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিরুল ইসলাম পালুকে দেখতে গেলেন পৌর মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের খাঁ পাড়াস্থ সাবেক চেয়ারম্যানের নিজস্ব বাসভবনে বর্তমান পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন দেখতে যান। সাবেক চেয়ারম্যান খন্দকার আমিরুল ইসলাম পালু দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় শয্যাশায়ী হয়ে আছেন।
মেয়র মাহফুজুর রহমান রিটন সাবেক এ চেয়াম্যানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এবং তিনি বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। এসময় অসুস্থ সাবেক চেয়ারম্যান খন্দকার আমিরুল ইসলাম পালুর আশু আরোগ্য কামনা করেন মেয়র।