মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুলাই:
অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধিদল মঙ্গলবার মেহেরপুর ইমপ্যাক্ট ফাউন্ডেশন পরিদর্শন করেন। এদিন সকালে অস্ট্রেলিয়ার নাগরিক মি.ডেভিড ফিলিপ রিকার্ড’র নেতেৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল হেলিকপ্টার যোগে মেহেরপুর পৌঁছান। হেলিকপ্টারটি মেহেরপুর স্টেডিয়াম মাঠে অবতরন করলে ইমপ্যাক্ট জীবন মেলা হেলথ কেয়ারের প্রশাসনিক কর্মকর্তা ডা. শফিউল কবির তাদের স্বাগত জানান। পরে প্রতিনিধি দলটি ইমপ্যাক্ট জীবন মেলা হেলথ কেয়ার,. গাংনী স্যাটালাইট ক্লিনিক ও সদর উপজেলার বারাকপুর মাতৃ ক্লাব পরিদর্শন করেন। এসময় প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে মিসেস কেরি এ্যনি রিকার্ড, মি. ডিয়োগ্রাসিকাস গেরি মেজিলা ম্যানো প্রমুখ উপস্থিত ছিলেন।