মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে গণসংযোগ ও পথসভা করেছেন।
বুধবার বিকেলের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম রঘুনাথপুর গ্রামে গণসংযোগ ও পথসভা করেন। এসময় অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।