মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার জাদুখালি স্কুল এন্ড কলেজে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে জাদুখালি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে জাদুখালি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাঈদ ইকবাল সেখানে উপস্থিত ছিলেন।