মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার টেংরামারী এবং মুজিবনগর উপজেলার ঢোলমারী, রশিকপুর, বাগোয়ান গ্রামে গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রীর অর্জিত নব উদ্দিপনার স্মার্ট বাংলাদেশ শীর্ষক পথসভায় বক্তব্য রাখেন ,আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকার প্রমুখ।পরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর উপজেলার টেংরামারী এবং মুজিবনগর উপজেলার ঢোলমারী, রশিকপুর, বাগোয়ান গ্রামে গনসংযোগ করেন। গণসংযোগ কালে তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।