মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের
গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের মীর পাড়া গ্রামে পথসভা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রীর অর্জিত নব উদ্দিপনার স্মার্ট বাংলাদেশ শীর্ষক পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা, যুবলীগ নেতা আক্তার হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকার প্রমুখ।পরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের মীর পাড়া গ্রামে গণসংযোগ করেন।