মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের
উদ্যোগে নৌকার পক্ষে প্রচারনা, পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাবুরপাড়া গ্রামে পথসভা,নৌকার প্রচারণা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা মুনসাদ আলীর সভপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রীর অর্জিত নব উদ্দিপনার স্মার্ট বাংলাদেশ গঠনে শীর্ষক পথসভায় বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আব্দুর রেজা, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, জসিউর রহমান বকুল, যুবলীগ নেতা আক্তার হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকার, মিজানুর রহমান,মুরাদ হোসেন প্রমুখ।পরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাবুরপাড়া গ্রামে গণসংযোগ করেন।মেহেরপুর শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।