মেহেরপুর নিউজ:
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হতে গণসংযোগ করেছেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের সেলিম রেজা।
শনিবার সন্ধ্যায় শোলমারী থেকে শুরু করে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন সেলিম রেজা। এসময় সেলিম রেজার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।