মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার লক্ষ্যে গণসংযোগ করেছেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে শোলমারী গ্রামের আওয়ামী লীগ নেতা সেলিম রেজা ।
মঙ্গলবার বিকাল থেকে কুতুবপুর ইউনিয়নের উজলপুর মনোহরপুর সহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে সেলিম রেজা কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের সাথে কুশল বিনিময় করেন, একই সাথে তিনি সকলের কাছ থেকে দোয়া কামনা করেন।