মেহেরপুর নিউজ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
বুধবার রাতে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজুলপুর গ্রামে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। ইউপি সদস্য গোলাম রহমানের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি উজল পুর গ্রাম থেকে শুরু করে মনোহরপুর এবং উজলপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।