মেহেরপুর নিউজ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে মেহেরপুর শহরের শেখপাড়া ভোরের ছোঁয়া যুব সংঘের উদ্যোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে নির্বাচনীবর্যালি অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিনের নেতৃত্বে র্যালিটি শেখপাড়া ভোরের ছোঁয়া যুব সংঘের সামনে থেকে শুরু করে শেখপাড়া, তাঁতীপাড়া, বড় বাজার, হালদারপাড়া, মালোপাড়া এলাকা প্রদক্ষিণ করে।র্যালিতে অন্যদের মধ্যে বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, ভোরের ছোঁয়া যুব সংঘের সাধারণ সম্পাদক ফাহাদ খান, মলিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।