মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ ডিসেম্বর:
বাংলাদেশ আওয়ামীলীগ গাংনী উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল খালেক বলেছেন,আওয়ামীলীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই,আওয়ামীলীগ আন্দোলন করতে জানে,আন্দোলন প্রতিহতও করতে জানে। তিনি বলেন,যারা হরতালের নামে মানুষ পুড়ায়,জানমালের ক্ষতি সাধন করে তাদেরকে প্রতিহত করুন।
আব্দুল খালেক আজ বুধবার বিকালে গাংনী শহীদ রেজাউল চত্বরে গাংনী উপজেলা আওয়ামীলীগ আয়োজিত হরতাল বিরোধী এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য ওই কথা বলেন।
গাংনী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পদক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, গাংনী শহর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার প্রমুখ।
এর আগে শহীদ রেজাউল চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল আব্দুল খালেকের নেতৃত্বে শহরের থানা সড়ক ও মেহেরপুর-কুষ্টিয়া সড়ক প্রদক্ষিন করে। মিছিলে অন্যান্যদের মধ্যে আওয়ামীলীগ নেতা স্বপন আলী মাষ্টার,আব্দুর রকিব,আবুল ফজল,রেজাউল মাষ্টার,আকরাম হোসেন,ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সুমন,আমিনুল ইসলাম রতন প্রমুখ অংশগ্রহন করেন।