মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ ফেব্রুয়ারী:
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান মাষ্টারের ১ম মৃত্যু বার্ষিকী আজ।
গত বছরের এই দিনে ভারতের ব্যাঙ্গালোরের নারায়না হৃদয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তবে বর্ষিয়ান এ নেতার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে দু’আ মাহফিল এবং শহর আওয়ামীলীগের পক্ষ থেকে বিকালে মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গনে আলোসভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাড.ইয়ারুল ইসলাম মেহেরপুর নিউজের স্টাফ রিপোর্টার সাঈদ হোসেনকে জানান,দলীয় ব্যানারে বিকালে মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করাহয়েছে।