সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। সারাদেশে একযোগে ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের অংশ হিসেবে দ্বিতীয় ধাপে সােমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে গাংনী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসহ ৫০টি মসজিদ ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায়ই ১৪ কােটি টাকা ব্যয়ে নির্মিত গাংনী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে প্রস্তুতি নেয়া হয়েছে।