মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৪ জানুয়ারী:
দশম জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আজ শনিবার সকাল থেকে মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত মোটর সাইকেলসহ সকল প্রকার হালকা যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা রিটার্নিং অফিসার । তবে প্রার্থী,আইনশৃঙ্খলা বাহিনী,সাংবাদিক ও পর্যবেক্ষকরা অনুমতিপ্রাপ্ত যান ব্যবহার করতে পারবে।
শৃক্রবার মাইকিং করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।