মেহেরপুর নিউজ:
আজ ৬ ডিসেম্বর। মেহেরপুর মুক্ত দিবস। মুক্তিবাহিনীর প্রতিরোধের মুখে দাঁড়াতে না পেরে হানাদার বাহিনীরা মেহেরপুর ছেড়ে পালিয়ে যায়। মেহেরপুরবাসী পায় স্বাধীন ভূমি।
জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে মেহেরপুর মুক্ত দিবস পালন করা হয়েছে।
১৯৭১ সালের এদিনে মুক্তিযোদ্ধারা পাকসেনা, রাজাকার ও আলবদরদের হটিয়ে মেহেরপুরকে মুক্ত করে স্বাধীনতাসংগ্রামে বীর সেনারা ।
রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় মুক্তিযুদ্ধে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এদিন সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সেখানে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব আব্দুল মালেক মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন।
পরে মেহেরপুর সরকারি কলেজ মোড়ে শহীদ স্মৃতিসৌধ এবং মেহেরপুর জেলা প্রশাসন চত্বরের গণকবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় সেখানে বীর মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস, নাহিদ হোসেন, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব আব্দুল মালেক, সিরাজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। তবে করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত পরিসরে কর্মসূচী পালন করা হয়।