মেহেরপুর নিউজ, ০২ জুলাই:
অবশেষে মারা গেল মেহেরপুর শহরের মালো পাড়ায় বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী বিথি নামের সেই গৃহবধু।
সোমবার দিবাগত মধ্যরাতে মালোা পাড়ার বাবার বাড়িতে সে মারা যায়।
জানা গেছে, গত শুক্রবার বিথি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার বিথির অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।সোমবার সকালে বিথির মৃত্যু হয়েছে এমন খররে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিথি মালোপাড়ার আমজাদ হোসেনর স্ত্রী।
এলাকাবাসীর অভিযোগ স্বামীর নির্যাতনের শীকার হয়ে গত শুক্রবার বিথি বিষপান করে। পরে এলাকাবাসী মেহেরপুর সদর থানায় হাজির হয়ে আমজাদ হোসেন ও তার পিতা মন্টুর বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেন।ওসি শাহ দারা এসময় বলেন অভিযোগ করলে মামলা নেওয়া হবে। এদিকে বিকালের দিকে বিথিকে অসুস্থ্য অবস্থায় বাড়িতে ফেরত আনা হয়। তার অবস্থা আশংখা জনক। এলাকাবাসী জানান প্রায় ৮ বছর পূর্বে একই এলাকার তনুরায়ের মেয়ে ধর্মান্তরিত হয়ে প্রতিবেশী আমজাদ হোসেনর সাথে বিয়ে করে। তাদের আড়াই বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
বিথির শ্বাশুড়ী আনু আরা জানান তার উপর কোন নির্যতন করা হয়নি। তবে বিষ খাওয়ার কথা শুনে আমি তাকে চড় মেরেছিলাম।
এদিকে তার লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের প্রক্রিয়া শুরু করেছে।