মেহেরপুর নিউজ:
আদালতে হাজিরা দিতে এসে বাদীকে দেখে গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেলেন জামাতা রবিউল ইসলাম নামের এক ব্যক্তি। রবিউল ইসলাম ঝিনাইদহের আব্দুল গনির ছেলে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা জজ কোর্টের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে ঝিনাইদহ কমলা খালির লিয়াকত আলী লস্করের ছেলে তৌহিদুল ইসলামের মেয়ে তিন্নি খাতুনের সাথে প্রায় ৪ বছর পূর্বে রবিউল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর রবিউল ইসলাম তার স্ত্রী তিন্নি খাতুনের পরিবারের কাছে যৌতুকের টাকা চেয়ে না পেয়ে তার উপর নির্যাতন করে। ওই ঘটনার পিতা তৌহিদুল ইসলাম মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রবিউল ইসলাম সোমবার আদালতে হাজিরা দিতে আসেন।
আদালত হাজিরা দিতে এসে রবিউল ইসলামের শশুর ও তার স্ত্রী ওই মামলার বাদী মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্সের সহকারি চালক তৌহিদুল ইসলামের মেয়ে তিন্নি খাতুনকে দেখে আদালতে হাজিরা না দিয়ে তাদেরকে প্রাইভেট কার দিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় তৌহিদুল ইসলাম ও তার মেয়ে তিন্নি খাতুন আহত হন। তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শ্যযা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তৌহিদুল ইসলাম মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।