মেহেরপুর নিউজ:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মেহেরপুর জেলা সমাবেশ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১ টায় বেলুন উড়িয়ে এবং কেক কাটার মধ্য দিয়ে সমাবেশের সূচনা করা হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা সমাবেশের বেলুন ওড়াবেন এবং সেখানে কেক কাটবেন। এছাড়া সমাবেশে আনসার সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বী বিএএম। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোড রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম।
এদিকে মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ উপলক্ষে আনসার ভিডিপি সদস্যদের মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সামনে সুদৃশ্য তরুণ নির্মাণ করা হয়েছে। মেহেরপুর জেলা আনসার ভিডিপি অফিসকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত জানান, মেহেরপুর জেলা সমাবেসকে সফল করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।