মেহেরপুর নিউজ :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহসান হাবিব এর উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে গোভিপুর গ্রামে আহসান হাবীবের নিজ কার্যালয়ে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহসান হাবিব এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বুড়িপোতা ৪ নম্বর ওয়ার্ড এর মেম্বার ইমরান আলি, আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক চায়েন আলী, নজরুল ইসলাম, ইউসুফ আলী, সাহাবুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।