মেহেরপুর নিউজ:
আন্তর্জাতিক যুব দিবস ২০২২ উপলক্ষে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। রক্তদান কর্মসূচীতে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ৩২ যুবক-যুবতী স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদান কর্মসূচীতে অন্যদের মধ্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কেএম জাহিদুল হোসেন , মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুর, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার বিভাগের প্রশিক্ষক মোঃ মাসুদ আল আহসান নোভেল,বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।