মেহেরপুর নিউজ:
আন্তর্জাতিক যুব দিবস ২০২২ উপলক্ষে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কেএম জাহিদুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুর। যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার বিভাগের প্রশিক্ষক মোঃ মাসুদ আল আহসান নোভেলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, দিলারা জামান,রাসেল আহমেদ প্রমুখ। পরে সেখানে ২০ জনের মাঝে ৯ লক্ষ টাকা যুব ঋণের চেক বিতরন করা হয়। এবং কম্পিউটার, ড্রেস মেকিং,আর এসি,সহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।