মেহেরপুর নিউজ, ২৫ জানুয়ারী :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন আপনারা আমাকে বিপুল পরিমান ভোট দিয়ে এমপি বানিয়েছিলেন বলেই আজ আমি প্রতিমন্ত্রী এর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।
প্রতিমন্ত্র বলেন আপনারা যখন ৫শ টাকা বেতন পেতেন তখন শুনতে আমারও খুব কষ্ট হতো। কিন্তু মননীয় প্রধান মন্ত্রী মানবতার মা শেখ হাসিনা আপনাদের চাকুরী জাতীয় করন করেছেন। মানবতার মা বলে এটা সম্ভব হয়েছে।
প্রতিমন্ত্রী শুক্রবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি কোমর উদ্দীনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী, উপজেলা শিক্ষ অফিসার আপিল উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সমিতির পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।